সাত পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খাঁনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে। তিনি এর আগে মাগুরা সদর সার্কেলে বদলির আদেশ পেয়েছিলেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ী সদর সার্কেলে এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শারমিন সুলতানা রাখীকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এছাড়া বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
Explore More
Explore More
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি শ্রমিক নেতাদের – ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে নিউমুরিং
শুলকবহরে ২০০০ ফুট সড়ক উন্নয়ন দুর্ভোগমুক্ত ২০ হাজার বাসিন্দা ও শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলক বহর ওয়ার্ডের অন্তর্গত ষোল শহর হোসেন আহমেদ চৌধুরী সিটি
কদমতলীতে যুবকের মৃত্যু পারিবারিক বিরোধ ও মাদকাসক্তির কথা জানাল পরিবার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানা এলাকায় খাইরুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার
আনোয়ারায় কক্ষে মিলল মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর)
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসের ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত ২ শ্রমিক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের নয় দিন পর ধ্বংসস্তূপে আটকে থাকা একটি জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু
সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন
সন্ত্রাসের সামনে আপসহীন, খুলশীতে আইনের শাসনে নতুন বার্তা
চট্টগ্রাম প্রতিনিধি: সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিম।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি শ্রমিক নেতাদের – ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে নিউমুরিং







