Friday, October 2, 2026

আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

​আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
​নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি পরিবার নিয়ে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
​স কবরস্থানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
​বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে দিল মোহাম্মদ সোমবার রাত তিনটার দিকে বাসা থেকে বের হন এবং আর ফিরে আসেননি। সকালে কবরস্থানের পাশে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, স্বজনদের মতে নিহত যুবক পেশায় রাজমিস্ত্রিসহ বিভিন্ন কাজ করলেও বিভিন্ন সময় চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক থানায় তার নামে মামলা রয়েছে।
​কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সারাদেশচট্রগ্রাম

দৈনিক জন খবর

সত্য বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে আমরা সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ । জনগণের কথা তুলে ধরা এবং পাঠকদের নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখাই দৈনিক জন খবর - এর প্রধান উদ্দেশ্য।