Saturday, October 3, 2026

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৮৭ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারের পাশাপাশি পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলায় নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মাদক মামলায় ১৪৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে মাদকসংক্রান্ত ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৬৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাইমদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

অপরাধমাদক

দৈনিক জন খবর

সত্য বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে আমরা সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ । জনগণের কথা তুলে ধরা এবং পাঠকদের নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখাই দৈনিক জন খবর - এর প্রধান উদ্দেশ্য।