বাংলাদেশ

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা আবাসিক হোটেল’-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের তথ্য ও নিহতের পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নিহত আতাউল করিম টেকনাফের হোয়াক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার আতাউল করিম হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে একাই অবস্থান করছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আলী জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দৈনিক জন খবর

সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম - '' দৈনিক জন খবর '' আইন , আদালত , অনুসন্ধানী সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। দৈনিক জন খবর একটি নিরপেক্ষ , বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বাংলা অনলাইন সংবাদমাধ্যম। বাংলাদেশ , রাজনীতি , চট্টগ্রাম , আন্তর্জাতিক , চাকরি , আইন ও আদালত , অপরাধ , অর্থনীতি , শিক্ষা , খেলাধুলা , - সহ বিভিন্ন বিষয়ে নির্ভুল সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with