চট্টগ্রামপ্রযুক্তিরাজনীতি

পলিটেকনিক এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের গণমিছিল

চট্টগ্রাম প্রতিনিধি: পূর্ব নাছিরাবাদ ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের পলিটেকনিক এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ গণমিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ওসমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব আলম।

গণমিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, মো. কামাল, মো. ইব্রাহিম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন অনিক, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরুল আল রাফি এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণমিছিলটি পলিটেকনিক এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

দৈনিক জন খবর

সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম - '' দৈনিক জন খবর '' আইন , আদালত , অনুসন্ধানী সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। দৈনিক জন খবর একটি নিরপেক্ষ , বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বাংলা অনলাইন সংবাদমাধ্যম। বাংলাদেশ , রাজনীতি , চট্টগ্রাম , আন্তর্জাতিক , চাকরি , আইন ও আদালত , অপরাধ , অর্থনীতি , শিক্ষা , খেলাধুলা , - সহ বিভিন্ন বিষয়ে নির্ভুল সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Share with