সন্ত্রাসের সামনে আপসহীন, খুলশীতে আইনের শাসনে নতুন বার্তা
চট্টগ্রাম প্রতিনিধি:
সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
ওসি রহিম বলেন, “অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। খুলশীতে সন্ত্রাস ও অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এই কঠোর অবস্থানের ফলে খুলশী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে।
আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোরতা এবং জনবান্ধব পুলিশিং এই দুই নীতিকে সামনে রেখে খুলশী থানার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি রহিম।
