Saturday, October 3, 2026

আনোয়ারায় কক্ষে মিলল মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাসফিয়া খানম ইভা বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে অসুস্থতার কথা বলে তাসফিয়া নিজের কক্ষে যায়। কিছু সময় পর তার মা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্রগ্রাম

দৈনিক জন খবর

সত্য বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে আমরা সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ । জনগণের কথা তুলে ধরা এবং পাঠকদের নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখাই দৈনিক জন খবর - এর প্রধান উদ্দেশ্য।